মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পৃথিবীর সবচেয়ে ‘লম্বা মানব’ জিন্নাত আলী ঘুমিয়ে গেলেন কবরে

শেয়ার করুন

মহিউদ্দিন মাহী:

পৃথিবীর একমাত্র ‘লম্বা মানব’ কক্সবাজারের রামুর জিন্নাত আলীর নামাজে জানাযা শেষ হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় রামু উপজেলার থোয়াইংগাকাটা বড় কবরস্থানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ওই কবরস্থানেই দাফন করা হয় তাকে। যদিও বিশ্বের এই লম্বা মানুষের জানাযায় বেশি মানুষের সমাগম হতে দেয়া হয়নি।

চলমান করোনাভাইরাসের কারণে পুরো কক্সবাজার জেলা লকডাউন থাকায় ওই এলাকাতে মানুষ ঢুকতে দেয়া হয়নি। গর্জনিয়া ইউনিয়নের অধিবাসীরাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির কারণে জানাযায় বেশি মানুষ সম্পৃক্ত হতে পারেননি।

সূত্র মতে, গর্জনিয়ার বড়বিল এলাকার তার নিজ বাড়িতে থেকে জানাযার জন্য একটি বাঁশের খাটিয়া নিয়ে তার মৃতদেহ কাধে নিয়ে আসেন কক্সবাজার সদর-রামুর আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। ওই সময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের, স্থানীয় চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা জিন্নাত আলীর জানাযায় অংশ নেন।

বিশ্বের সবচেয়ে এই লম্বা মানুষ জিন্নাত আলী মঙ্গলবার ভোররাতে (২৮ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি …. রাজিউন)।

গর্জনিয়ার বড়বিল গ্রামের বর্গা কৃষক আমীর হামজার (৬০) এক মেয়ে, তিন ছেলের মধ্যে জিন্নাত আলী তৃতীয়। অন্য সবার মতো স্বাভাবিক ছিল জিন্নাতের গড়ন। কিন্তু ওর বয়স যখন ১১ বছর, সে সময় থেকেই দ্রুত উচ্চতা বাড়তে থাকে। প্রতিবছর ২ থেকে ৩ ইঞ্চি করে আকৃতি বাড়তে থাকে তার। ১০ বছরের মধ্যে প্রায় ৪ ফুট উচ্চতা বেড়ে জিন্নাত মৃত্যুর আগপর্যন্ত ৮ ফুট ৬ ইঞ্চির দীর্ঘ মানব হিসেবে ‘রেকর্ড’ ছিলেন।

শেয়ার করুন