মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিভে গেল টেকনাফের দুদু মিয়া

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুদু মিয়া (৩৮) নামের এক মাদক কারবারি নিহত হয়েছে। তিনি টেকনাফ সদর এর নাজিরপাড়ার সুলতান আহমদের ছেলে।

শনিবার মধ্যরাতে মেরিন ড্রাইভ সড়কের পাশে সাবরাং মন্ডারডেইল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পুলিশের দাবি মতে, বন্দুকযুদ্ধের সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৫টি দেশিয় অস্ত্র, ১৩টি গুলি ও ৪ হাজার উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, আগেই আটক টেকনাফের নাজির পাড়া এলাকার ইয়াবা কারবারী দুদু মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী মন্ডারডেইল এলাকায় অভিযানে যায় পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ইয়াবা কারবারীর পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হয় দুদু মিয়া।

পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষনা করেন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানান, পুলিশের এই কর্মকর্তা।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুদু মিয়া স্বরাষ্ট্রমন্ত্রণালয়, ডিআইজি, এসবি ঢাকা, এসপি ও পুলিশ হেড কোয়ার্টারের তালিকাভুক্ত মাদক কারবারী বলে জানা গেছে।

শেয়ার করুন