১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

পুলিশের বিচক্ষণতায় ‘স্যান্ডেলের ভেতর’ মিলল ৫০০ পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরের মোহাজের পাড়া এলাকার বিজয় নামের এক যুবককে ইয়াবাসহ গ্রেফতার করেছে রামুক্রসিং হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার বিকালে রামু জোয়ারিয়ানালা এলাকা থেকে চট্রগ্রামী একটি বাস তল্লাসী চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় পুলিশের বিচক্ষণতায় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রামুক্রসিং হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের রামুক্রসিং  হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল  ইসলাম ফোর্সসহ রামু উপজেলা জোয়ারিয়ানালা রাবার বাগান রেষ্ট হাউজের সামনে কক্সবাজার -চট্টগ্রাম  মহাসড়কের চট্টগ্রামগামী বলেশ্বর বাস রেজি নং ঢাকা মেট্রো ব ১২-২৩৭৯ এ তল্লাসী চালায়। ওই সময় এই গাড়ীর যাত্রী বিজয়কে সন্দেহ হলে তার শরীর তল্লাসী করার একপর্যায়ে পরনের স্যান্ডেলের ভেতর লুকিয়ে পাচারকালে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক কক্সবাজার শহরের মোহাজেরপাড়া এলাকার মৃত সাকের মিয়া ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।