মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

পুরস্কারে ভূষিত হলেন ওসি শাহ্জাহান, এসআই সোহরাওয়ার্দী ও এসআই নাছির

শেয়ার করুন

রায়হান সিকদার,(লোহাগাড়া): অস্ত্র, মাদক ও ইয়াবার বড় বড় চালান উদ্ধার ও ইয়াবা, মাদক, অস্ত্র ব্যবসায়ীদের আটক করে আদালতে প্রেরণ করায় এবং সম্প্রতি ধর্ষক আব্দুল মাবুদকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করায় ভাল কাজের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার)। একই সাথে ভাল কাজের জন্য পুরস্কারে ভূষিত হলেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই সোহরাওয়ার্দী ও এসআই নাছির উদ্দিন রাসেল।

গত ০৯ অক্টোবর সকালে চট্টগ্রাম জেলা পুলিশ দপ্তরে মাসিক কল্যাণ সভায় ভাল কাজের প্রশংসা স্বরূপ জেলার মাননীয় পুলিশ সুপার নূর-ই-আলম মিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন লোহাগাড়া থানার সুযোগ্য ওসি মো: শাহজাহান পিপিএম (বার), থানার এসআই সোহরওয়ার্দী সরওয়ার ও এসআই নাছির উদ্দিন রাশেল। এসময় চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লোহাগাড়া থানার ওসি মো: শাহাজাহান পিপিএম (বার) উক্ত প্রতিবেদককে জানিয়েছেন, এই অর্জন আমার একার নয়। এ অর্জন পুরো লোহাগাড়াবাসীর। আমি আমার অর্জনটুকু লোহাগাড়াবাসীর কাছে উৎসর্গ করলাম। তিনি লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া কামনা করেছেন।

থানার ওসি মো: শাহ্জাহান পিপিএম (বার) জেলার শ্রেষ্ঠ ওসি হওয়ায়, থানার এসআই সোহরাওয়ার্দী ও এসআই নাছির উদ্দিন রাসেল ভাল কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার লাভ করায় লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন