১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

পুনর্গঠিত বান্দরবান পার্বত্য জেলাপরিষদ চেয়ারম্যান-সদস্যবৃন্দের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

Bandarban Pic-2
পুনর্গঠিত ১৫ সদস্য বিশিষ্ট বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আজ রোববার দুপুরে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বগ্রহণ করেছেন। পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.নকিব আহমেদ চৌধুরী। ডিজিএফ আই অধিনায়ক,জেলা প্রশাসক মো.মিজানুল হক চৌধুরী,পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য,পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন,সদর উপজেলা চেয়ারম্যান এম আবদুল কুদ্দুছ এবং পৌর মেয়ার মো.জাবেদ রেজা বিশেষ অতিথি ছিলেন।
নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা এবং ২জন নারীসহ ১৪ জন সদস্যই আনুষ্ঠানিক ভাবে যোগদানপত্রে স্বাক্ষর করার মাধ্যমে তাঁদের দায়িত্বগ্রহণ করেন।    পরে পার্বত্য জেলা পরিষদ চেয়ারমম্যান সভাপতির বক্তব্যে বলেন,জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার  আন্তরিকতায় এবং পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির সহায়তায় বান্দরবান এবং ২টি পার্বত্য জেলা পরিষদ গত ২৫ মার্চ এক আদেশে ১৫ সদস্য নিয়ে পুনর্গঠন করায় পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে। পরিষদগুলোতে ন্যন্ত ২৮টি সরকারি বিভাগ ও বিষয়গুলোর কাজকর্মে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং সম্প্রদায় ভিত্তিক উপজেলা পর্যায়ে জনসেবার পরিধিও বাড়বে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।