২৭ এপ্রিল, ২০২৬ | ১৪ বৈশাখ, ১৪৩৩ | ৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ

পুজামন্ডপ পরিদর্শন করলেন মেয়র মাহাবুবুর রহমান

সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী বিভিন্ন পুজামন্ড পরিদর্শন করেছেন। শারদীয় দুর্গোৎসবের নবমীতে সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায়  তিনি ব্রাহ্ম মন্দিরে  জেলা পুজা উদযাপন পরিষদের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এরপর  মেয়র কক্সবাজার পৌরসভায় অবস্থিত সকল পুজামন্ডপ পরিদর্শন করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় তিনি পূজা উদযাপনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে শারদীয় দুর্গাপূজা নিয়ে সামগ্রিক বিষয়ে আলোচনা করেন ও পৌরসভা থেকে  প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরিদর্শনকালে মেয়র পূজামণ্ডপের  সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রতিটি মন্ডপের পুজা উদযাপন পরিষদের কর্মকর্তারা মেয়রকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-৩ ইয়াছমিন আক্তার,  কাউন্সিলর যথাক্রমে এসএম আক্তার কামাল আজাদ, রাজবিহারী দাশ, আমিনুল ইসলাম মুকুল, এহেসান উল্লাহ, সাহাবউদ্দিন সিকদার প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।