মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পিএমখালীতে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় সন্ত্রাসীদের হাতে ছুরিকাঘাত ছাত্রলীগ নেতা

শেয়ার করুন

কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের উত্তর ডিকপাড়ায় মাদক দ্রব্য বিক্রিতে বাঁধা দেওয়ায় ছাত্রলীগ নেতার ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ১৫ই মে শুক্রবার জুমার নামাজের পর এই হামলার শিকার হয়। উক্ত ঘটনায় আহতরা হলেন পি এম খালি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠিক সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা সোহেল বাবু ও হাবিবুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাধে জুমা হঠাৎ করেই একই এলাকার সংঘবদ্ধ তিন সহোদর সহ আরও কয়েকজন দা চুরি নিয়ে অতর্কিত হামলা করে এই তিনজনের উপর। তিন জনের সঙ্গে থাকা স্মার্ট ফোন এবং শফিকুল ইসলামের সঙ্গে থাকা মুরগির খামারের ব্যাবসার নগদ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরে ঘটনাস্থলে এলাকার লোকজনের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে আহতদেরকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। তথ্য সূত্রে জানা যায় একই এলাকার চিন্হিত সন্ত্রাসী ও মাদক কারবারি।

সন্ত্রাসীরা ডিকপাড়ার আশরাফুজ্জামানের ছেলে বলে জানা যায়। তার উশৃঙ্খল তিন ছেলের নেতৃত্বে মূলত এই হামলা পরিচালিত হয় বলে জানায় এলাকাবাসী।

আহত শফিকুল জানান আমরা সবসময় তাদের অসামাজিক কার্যক্রমে বাধা দিতাম, তারা এলাকায় মাদক, জুয়া সহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল তাদের এই কার্যক্রমে বাধা দিতাম তাই তারা ক্ষিপ্ত হয়ে আকস্মিক অতর্কিত এই হামলা করেছে।

আহত তিন ছাত্রলীগ কর্মী বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিঘ্রী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আহতদের পরিবার হতে জানা গেছে। এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন