মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন এমপি জাফর

শেয়ার করুন

বার্তা পরিবেশক :

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ শুভ উদ্বোধন করেছেন পৌরসভার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে বাড়ির কাছের পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে দিনের অন্যান্য কর্মকাণ্ড শুরু করেন। এমপি জাফর আলম বঙ্গবন্ধু কর্নার ফিতা কেটে উদ্বোধনের পর কর্নারে সাটানো বঙ্গবন্ধুর জীবনকর্মসহ নানা স্থিরচিত্র ঘুরে ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুর-এ জন্নাত, সহকারি প্রধান শিক্ষক শাহেদা জাফর, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুসহ বিদ্যালয়ের সকল শিক্ষকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন