১১ এপ্রিল, ২০২৬ | ২৮ চৈত্র, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

এইচএসসি ২০২৪

পালং আইসিটি অ্যান্ড ইংলিশ জোন’র  পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

তৌহিদুর রহমান ফাহাদ স্যার পরিচালিত উখিয়ার কোর্টবাজারে অবস্থিত “পালং আইসিটি অ্যান্ড ইংলিশ জোন”কোচিং সেন্টারের এইচ এস সি ২৪ ব্যাচের পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত ২৬-০৬-২৪ তারিখ,রোজ বুধবার কোটবাজারস্থ আহেলি রেষ্টুরেন্টের হলরুম উক্ত বিদায়ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে এইচএসসি ২৪ ব্যাচের শিক্ষার্থী মেহেরাব হোছেন আনোয়ারের সঞ্চালনায় ও পরিচালক তৌহিদুর রহমান ফাহাদ স্যার এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন নিশা কম্পিউটার ও ট্রেনিং সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক হেলাল উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি কোচিং সেন্টার এর পরিচালক মোহাম্মদ রায়হান। প্রধান অতিথির বক্তৃতায় হেলাল উদ্দীন বলেন ফাহাদ একজন খুবই মেধাবী ছাত্র। সে আইসিটি ও ইংরেজি বিষয়ে খুবই দক্ষ।তার মেধা ও জ্ঞানকে উখিয়ার জ্ঞানপিপাসু ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়ে দিতে তার এই পালং আইসিটি অ্যান্ড ইংলিশ জোনের যাত্রা।আমি তার জন্য শুভকামনা করি।এসময় সভাপতির বক্তৃতায় পরিচালক তৌহিদুর রহমান ফাহাদ বলেন আমি আমার প্রাপ্ত জ্ঞানের সর্বোচ্চটুকু আমার ছাত্রছাত্রীদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি চাই সবাই আইসিটি ও ইংরেজি বিষয়ে দক্ষ হয়ে উঠুক,পরবর্তীতে উক্ত বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরিক্ষার সরঞ্জাম বিতরণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।