মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পানেরছড়ায় অবৈধ স্হাপনা উচ্ছেদ সহ বন্যপ্রাণী ধরার সরঞ্জাম জব্দ

শেয়ার করুন

জাহেদ হাসান:

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানেরছড়া রেঞ্জ পৃথক অভিযান চালিয়ে বনভূমিতে অবৈধভাবে স্হাপিত বসতি উচ্ছেদ করা সহ বিপুল পরিমাণ বন্যপ্রাণী ধরার ফাঁদের সরঞ্জাম জব্দ করেছে।

শনিবার (১৫ অক্টোবর)পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন এর নির্দেশনায় সংশ্লিষ্ট বিটের বিট কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে এলিফ্যান্ট রেসপন্স টিম ও উপকারভোগীদের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

জানা যায়,পানেরছড়া বিটের জনু মাতব্বর পাড়া এলাকায় বনভূমিতে অবৈধভাবে স্হাপনা নির্মাণ করা হচ্ছে এমন সংবাদ পেয়ে বনবিভাগ উচ্ছেদ অভিযান চালিয়ে দুটি ঘর ভেঙে গুড়িয়ে দেয়।এতে বন বিভাগের প্রায় ০.২০একর জায়গা জবরদখল মুক্ত হয়েছে।

অন্যদিকে একইদিন খবর আসে একটি বন্যপ্রাণী শিকারী সিন্ডিকেট ফাঁদ বসিয়ে বন্যপ্রাণী শিকার করে।সাথে সাথে বনবিভাগ সমিতিরঘোনা এলাকায় অভিযানে গেলে শিকারীরা পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বন্যপ্রাণী ধরার ফাঁদ উদ্ধার করা হয়।

এবিষয়ে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন বলেন,গোপন সূত্রে জানতে পারি একটি বন্যপ্রাণী শিকারী সিন্ডিকেট ফাঁদ বসিয়ে বন্যপ্রাণী শিকার করে আসছিল এবং অন্যদিকে কিছু লোক বনভূমিতে অবৈধভাবে স্হাপনা নির্মাণ করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিমান চালিয়ে বন্যপ্রাণী শিকার করার সরঞ্জাম জব্দ ও দুটি ঘর উউচ্ছেদ করা হয়েছে।তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন