২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

পানির নিচে টেকনাফের নাইক্যংখালী প্রাইমারী স্কুল, শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

Teknaf Pic
টেকনাফের হ্নীলায় একটি প্রভাবশালী মহল পানি চলাচলের রাস্তায় বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এবার বৃষ্টির পানিতে একটি প্রাইমারী স্কুলের মাঠ তলিয়ে গিয়ে শ্রেণী কক্ষ প্লাবিত হয়েছে। এতে ওই স্কুলের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এই ব্যাপারে দ্রুত উধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় অভিভাবকেরা।
সরেজমিনে দেখা যায়,টেকনাফের হ্নীলা নাইক্যংখালী সরকারী প্রাইমারী স্কুলের মাঠ গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গিয়ে স্কুলের শ্রেণী কক্ষ সমুহে প্রবেশ করেছে। এর প্রকৃত কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক আমান উল্লাহ জানান,স্থানীয় মৃত অলি আহমদের পুত্র জানে আলম, মোহাম্মদ আলম গং পরিকল্পিতভাবে দীর্ঘদিনের পানি চলাচলের রাস্তায় বাঁধ দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। স্কুল মাঠের প্রায় কোমর সমান পানি উছলিয়ে স্কুলে ঢুকে পড়ায় ছেলে-মেয়েদের পাঠদান ব্যাহত হচ্ছে। এই ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত ধরকে অবহিত করা হয়েছে। এই ব্যাপারে স্থানীয় মেম্বার ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম মেম্বার বলেন ইচ্ছাকৃতভাবে বাঁধ দিয়ে পানি স্কুলে ঢুকিয়ে দেওয়ায় ছেলে-মেয়েদের পড়াশুনা করাতে না পেরে ছুটি দিয়েছে। এই ব্যাপারে থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমারদে বলেন স্থানীয়ভাবে সৃষ্ট সমস্যা ম্যানেজিং কমিটিকে সমাধানের জন্য বলা হয়েছে। এরা ব্যর্থ হলে পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত স্বাপেক্ষে পদক্ষেপ নেবেন। এই ব্যাপারে অভিযুক্তদের মোঃ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন অপর একটি প্রভাবশালী মহল স্কুলের পাশের খাস জমি জবর দখল করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পরিকল্পিতভাবে আমাদের উপর দোষ চাপানো হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।