মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

পাক বাহিনীর গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ের চেষ্টা চালাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেয়ার করুন

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, নিরস্ত্র হাজারো বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, তিনি ক্ষমতায় থাকাকালিন দিবসটি যে প্রথমবার জাতীয়ভাবে পালন হলো এটিও একটি ইতিহাস হয়ে থাকবে। ১৯৭১ সালের এই কালো রাতে “অপারেশন সার্চলাইট” নামে পাকিস্তান সেনারা যে সামরিক অভিযান চালিয়েছিল তা জাতি কখনো ভুলতে পারবে না। তাই ২১ ফেব্রুয়ারির মাতৃভাষা দিবসের মতো এ দিনটিকেও আন্তর্জাতিকভাবে জানান দিতে কক্সবাজারের আওয়ামীলীগ নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ দাবি তোলার আহবান জানান মুজিব চেয়ারম্যান।
তিনি শনিবার বিকেলে কক্সবাজার পৌর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের র‌্যালীত্তোর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আসিফ উল মওলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, এডভোকেট রনজিত দাশ, পৌর আওয়ামীলীগ নেতা পরিমল দাশ, রফিক মাহমুদ, রিদুয়ান আলী, হাসান মেহেদী রহমান। এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনিন সরওয়ার কাবেরী, আবু তাহের আজাদ, পৌর আওয়ামীলীগ নেতা হাজী এনামুল হক, সেলিম নেওয়াজ, ইউসুফ বাবুল, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, এবি ছিদ্দিক খোকন, দীপক দাশ, ওসমান গণি টুলু, দুলাল দাশ, নুর মোহাম্মদ, জানে আলম পুতু, তাজ উদ্দিন তাজু, জাফর আলম, আবদুল্লাহ আল মাসুদ আজাদ, জাফর আলম, সেলিম ওয়াজেদ, নুরুল ইসলাম দানু, জামশেদ আলম জনি, আজিমুল হক আজিম, আবদুল মজিদ সুমন ও মিন্টু দাশ।
এর আগে জাতীয় পতাকা, কালো পতাকা ও গণহত্যা দিবসের প্লে-কার্ড নিয়ে বিশাল শোক র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

শেয়ার করুন