মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

পাকিস্তানকে ক্ষতিপূরণ দেবে না ভারত

শেয়ার করুন

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান বলছে, ২০১৪ সালে স্বাক্ষরিত সমঝোতা স্বারক অনুযায়ী পারস্পরিক যে সিরিজ বিনিময় হওয়ার কথা ছিল, সেগুলো খেলতে ভারত রাজী না হওয়ায় বিশাল আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছে পাকিস্তান।

পিসিবির লিগ্যাল নোটিশে পর ভারতীয় ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, পাকিস্তানকে কোন ক্ষতিপূরণ দেবে না ভারত, এমনকি মামলা করেও লাভ নেই।

চুক্তি অনুযায়ী ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। কিন্তু সীমান্ত জটিলতার কারণে ভারত সরকারের পক্ষ থেকে ওই সিরিজ না খেলতে আদেশ দেয়া হয় দেশের ক্রিকেট বোর্ডকে। আর সিরিজ না হওয়ায় পিসিবি ২০ থেকে ৩০ কোটি ডলারের মতো আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তাই ক্ষতিপূরণ হিসেবে ভারতের কাছে ছয় কোটি মার্কিন ডলার দাবি করেছে পিসিবি।

তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, পিসিবির সঙ্গে শুধু দ্বিপাক্ষিক একটা সমঝোতা স্মারকে সই করা হয়েছিল, কিন্তু এর কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তাই কোনো সিরিজ না হলে কোনো ক্ষতিপূরণ দিতে বাধ্য নয় ভারত।

শেয়ার করুন