মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

পরিস্থিতি বুঝে সেনাবাহিনী মোতায়েন : সিইসি

শেয়ার করুন

পরিস্থিতি বুঝে সেনাবাহিনী মোতায়েন : সিইসিপরিস্থিতি বুঝে সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।

বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

এর আগে বিএনপির সাত সদস্যের একটি প্রতিনিধি দল সিটি নির্বাচনের ১৫ দিন আগে ঢাকা ও চট্টগ্রামে সেনা মোতায়েনের জন্য সিইসির কাছে দাবি জানান।

এ ব্যাপারে সিইসি সাংবাদিকদের বলেন, আগামী ১৯ এপ্রিল নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বৈঠক আছে। বৈঠকে আলোচনা করে সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে যা যা করণীয় কমিশনের পক্ষ থেকে তাই করা হবে।

আটক ও গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের বিষয় না। এটা আদালতের বিষয়। আদালত সিদ্ধান্ত দেবেন জামিন পেয়ে নেতাকর্মীরা গোপনে থাকবেন না প্রকাশ্যে নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন।

শেয়ার করুন