মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন, হাইড্রোলিক হর্ণ জব্দ, জরিমানা

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

পেকুয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি মামলায় ৪ টি প্রতিষ্ঠানকে ৩১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এবং দুই টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
একই সাথে অপর অভিযানে কক্সবাজার- চট্রগ্রাম মহাসড়কের লিংকরোড এলাকায় যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে উচ্চমাত্রায় শব্দ সৃষ্টির দায়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী’ ১৩ টি যানবাহনের ড্রাইভারকে ১৩ টি মামলায় ১৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ২২ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। মঙ্গলবার পৃথক অভিযানে এই কার্যক্রম পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর,চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন। এবং পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তর,কক্সবাজারের উপ-পরিচালক হাফিজুর রহমানসহ কর্মচারী উপস্থিত ছিলেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর,কক্সবাজার জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান মোবাইল কোর্ট অব্যাহত থাকবে জানিয়েছেন।

শেয়ার করুন