মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

উখিয়ায় সিএনজির ৪ যাত্রী নিহত

পরিচয় না মেলা নিহতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করলো পিবিআই-সিআইডি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজি-চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহতের ঘটনায় এখনো  একজনের পরিচয় মিলেনি। ওই ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।
শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় কোন মিলেনি।
নিহতরা হলেন, উখিয়ার হলদিয়াপালং বড়বিল পাগলিরবিল এলাকার মৃত জয়নাল ইসলামের স্ত্রী সলিমা খাতুন (৪০), পাগলির বিলের মৃত গুড়া মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) ও রামুর মেরংলোয়র ফতেহপুরের মনিন্দ্র ধরের ছেলে বিটু ধর (৫১)।
শাহপুরী হাইওয়ে পুলিশের পরিদর্শক সাইফুল আলম জানান, টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে এবং বাকি তিন যাত্রী হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, বাকি নিহত একজনের পরিচয় মিলছে না। তাই পরিচয় সনাক্তে সিআইডি ও পিটিআই’র সহযোগিতা নেয়া হয়েছে। এ দুই বিভাগের টিম এসে নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে গেছেন। তার মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গের হিম ঘরে রাখা হয়েছে।
পরিচয় সনাক্ত হওয়া অপর তিনজনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় শনিবার সন্ধ্যায়, এমনটি জানান হাইওয়ে পরিদর্শক সাইফুল আলম।

শেয়ার করুন