মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

পরিচালক( স্বাস্থ্য) ডা হাসান শাহরিয়ার কবীরের সাথে আইএইচটি কতৃপক্ষের সৌজন্য স্বাক্ষাৎ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা হাসান শাহরিয়ার কবীরের সাথে উপাধ্যক্ষ ডা আফতাবুল ইসলমামের নেতৃত্বে আইএইচটি কর্তৃপক্ষ এক সৌজন্য স্বাক্ষাৎ এ মিলিত হন। পরিচালক (স্বাস্থ্য) হিসেবে পদায়ন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের পর আই এইচটির নানাবিধ সমস্যা ও নিরসনকল্পে এক সভা সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়।সভায় আইএইচটি ফৌজদারহাট এর নানা সমস্যা তুলে ধরেন সহকারী পরিচালক ডা নুরুল আমিন,আবুল খায়ের মিয়াজী,এস আইটি কোর্স কো অর্ডিনেটর অসীম কুমার বড়ুয়া।এছাড়াও অালোচনায় অংশ নেন পরিচালক (স্বাস্থ্য) দপ্তরের উপপরিচালক ডা আবদুস সালাম,সহকারী পরিচালজ( প্রশাসন) ডা শফিকুল ইসলাম প্রমূখ। ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ( আইএইচটি) বিগত ২০১০ সালে প্রতিষ্ঠিত হলেও অদ্যাবদি কোন পদ সৃষ্টি না হওয়ায় জনবল সংকঠে বিব্রতকর পরিস্থিতিতে প্রতিষ্ঠান টি পরিচালিত হচ্ছে। অসীম বড়ুয়া এ প্রতিবেদককে জানান ৭ টি অনুষদে ১২০০ শিক্ষার্থী অধ্যয়নরত,তবে সরকারীভাবে প্রেষনে কর্মরত শিক্ষক সংখ্যা ৭ জন, বাকী সকলে স্হানীয় ব্যবস্হাপনায় বেসরকারিভাবে নিয়োগকৃত। যাবতীয় সমস্যা সমাধানে পরিচালক( স্বাস্থ্য) এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি যথাসম্ভব সমাধানের আশ্বাস দেন এবং যথাশীঘ্রই লিখিত প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন