মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পরাজিত জমিস সমর্থকদের হামলায় দু’সাংবাদিকসহ আহত ৬

শেয়ার করুন

444444

কক্সবাজার পৌরসভার ১০ নং ওয়ার্ড উপ-নির্বাচনে বাহারছড়া কেন্দ্রে পরাজিত দুই প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় মহিলাসহ ৪ জন আহত হয়েছে। ১৬ এপ্রিল বিকেল সাড়ে ৫ টার দিকে ভোটের ফলাফল ঘোষণার পরপরই পরাজিত প্রার্থী কফিল উদ্দীনের লোকজন অপর পরাজিত প্রার্থী জসীম উদ্দীনের বাসায় হামলায় চালায়। তাদের ছোঁড়া ইট-পাটকেলে পথচারীও আহত হন ।
তারা হলেন জসীম উদ্দীনের ছোট বোন ও সাবেক টেকনাফ উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ইউনুছ বাঙ্গালীর স্ত্রী ফাতেমা বেগম (৪০) নজরুল ইসলামের স্ত্রী শাহিনা আকতার এবং দেলোয়ার হোসেন ও জয়নাল আবেদীন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় কফিলের কয়েকজন সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের সনাক্ত করা যায়নি।
অন্যদিকে এই হামলার ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে জসীম উদ্দীনের লোকজনের হামলায় আহত হয়েছেন কর্মরত দু’ সাংবাদিক। তারা হলেন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজা উদ্দীন রুবেল ও দৈনিক আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার নূরুল আজিম নিহাদ। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন