মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

পদুয়া বাগমুয়া খাদিজাতুল কোবরা(রঃ) হেফজখানা ও এতিমখানা পরিদর্শন করলেন ইসলামী মাওলানা কাজ্বী ইব্রাহীম

শেয়ার করুন


লোহাগাড়া মা-মণি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক,নির্মিত খাদিজাতুল কোবরা(রঃ) হেফজখানা ও এতিমখানার প্রতিষ্টাতি চেয়ারম্যান সমাজসেবক ও দাববীর এম. এ. কাশেমের আমন্ত্রণে হেফজখানা ও এতিমখানা পরিদর্শন করতে আসেন এনবিভি, চ্যানেল নাইন, এটিএন বাংলাসহ জনপ্রিয় চ্যানেল গুলোর ইসলামি টকশো’র আলোচক ও উপস্থাপক ইসলামি চিন্তাবিদ ও ইসলামি গবেষক মাওলানা ক্বাজী ইব্রাহিম।
গত ২৮ মার্চ সকাল ১১টায় তিনি লোহাগাড়া মা-মণি হাসপাতালে আসেন। প্রথমে তিনি হাসপাতালের নতুন নিজস্ব নান্দনিক ভবন পরিদর্শনে করেন।পরবর্তীতে তিনি এম এ কাশেমের গ্রামের বাড়ি পদুয়া ইউনিনের বাগমুয়া গ্রামে প্রতিষ্ঠিত খাদিজাতুল কোবরা (রাঃ) হেফজখানা ও এতিমখানা পরিদর্শন করেন। বাদ জোহর বাগমুয়া জামে মসজিদে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইসলামি চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্বননও গবেষক মাওলানা ক্বাজী ইব্রাহিম।এ সময় আরো বক্তব্যে রাখেন লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার), সমাজসেবক ও দানবীর এম এ কাশেম ও লোহাগাড়ানিউজ২৪ডটকম উপদেষ্টা ও সৌদি প্রবাসী খোরশেদ আলম। আলোচনা শেষে বাগমুয়া এলাকাবাসীর পক্ষ থেকে প্রধান অতিথি মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ক্বাজী ইব্রাহীম ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে এম এ কাশেম ও তাঁর পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মাওলানা ক্বাজী ইব্রাহিম সমাজসেবক এম এ কাশেমকে নিজ পুত্র বলে এলাকাবাসীর কাছে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন