২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস্ লিঃ এর এমডি হলেন উখিয়ার কৃতি সন্তান শামসুল ইসলাম

সংবাদ বিজ্ঞপ্তিঃ

উখিয়ার কৃতি সন্তান ও সফল ব্যাংকার মোহাম্মদ শামসুল ইসলাম ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন।

গত ফেব্রুয়ারি মাসে মোহাম্মদ শামসুল ইসলাম অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস্ লিঃ এ যোগদান করেন।

গত মে মাসে বিগত ব্যবস্থাপনা পরিচালক অবসর গ্রহণ করায় কোম্পানির পর্ষদ জনাব মুহাম্মদ শামসুল ইসলামকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত করেন। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ যোগদানের আগে তিনি গ্লোবাল ইসলামি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

ব্যাংকিং সেবায় মুহাম্মদ শামসুল ইসলামের রয়েছে দীর্ঘ প্রায় ৩৩ বছরের অভিজ্ঞতা। তিনি
১৯৮৯ সালে এবি ব্যাংক লিঃ এ প্রবেশনারি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এবি ব্যাংক এ কর্মরত অবস্থায় তিনি বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তার কর্মজীবনে দেশে বিদেশে বিভিন্ন সেমিনার এবং ট্রেনিং এ অংশগ্রহন করেছেন।

জনাব শামসুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং এর উপর এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

উল্লেখ্য মুহাম্মদ শামসুল ইসলাম কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী পরিবার মরহুম মীর আহমদ সিকদারের ২য় পুত্র এবং উখিয়া সরকারী উচ্চবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় মাষ্টার সাইফুল ইসলামের ছোট ভাই।
মোহাম্মদ শামসুল ইসলাম ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি এবং কক্সবাজারবাসীর প্রিয় সংগঠন কক্সবাজার সমিতির আজীবন সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উখিয়া টেকনাফের ছাত্রদের সংগঠন ডুসাট (DUSAT) এর অন্যতম উপদেষ্টা ।

মোঃ সরোয়ার কামাল স্বাক্ষরিত
কোম্পানীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।#

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।