মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

নেইমারের ‘প্রথম’ হ্যাটট্রিকে বার্সেলোনার জয়

শেয়ার করুন

ঘরের মাঠে বার্সেলোনা জার্সিতে হ্যাটট্রিক করলেও অ্যাওয়ে ম্যাচে হ্যাটট্রিক ছিল না নেইমারের। রোববার সেই আক্ষেপও দূর করেন নেইমার। লাস পালমাসের মাঠে ৪-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। নেইমারের হ্যাটট্রিকের সঙ্গে একটি করে গোল করেন লুইস সুয়ারেজ।

এ জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানে রয়েছে বার্সেলোনা। ৩৭ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলে সমান জয় ও পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে জয় পেলেও রিয়াল মাদ্রিদের শেষ দুই ম্যাচে চোখ রাখতে হবে বার্সেলোনাকে। শেষ ম্যাচে বার্সেলোনা জয় পেলে এবং রিয়াল মাদ্রিদ যেকোনো একটি ম্যাচ হারলেই শিরোপা ঘরে তুলতে পারবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের ২৫, ৬৭ ও ৭১ মিনিটে তিনটি গোল করেন নেইমার। সবশেষ ব্রাজিলিয়ান হিসেবে অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনার জার্সিতে গোল করেছিলেন রিকার্ডো ওলিভিয়েরা। ২০০৫ সালে বেটিসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রিকার্ডো। ১২ বছর পর নেইমার আবারও হ্যাটট্রিকের স্বাদ পেলেন। ম্যাচের ২৭ মিনিটে গোলের দেখা পান লুইস সুয়ারেজ। লাস পালমাসের বিপক্ষে সবশেষ চার ম্যাচে চারটিতেই গোল করার কৃতিত্ব দেখালেন উরুগুয়ের স্ট্রাইকার।

এদিকে ম্যাচের ৬৩ মিনিটে এক গোল করে গোলের ব্যবধান কমান লাস পালমাসের পেড্রো ভাইগাস।

শেয়ার করুন