মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

নির্জন সৈকতে মারা পড়ছে ডলফিন

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ নির্জন সৈকতে মারা পড়ছে ডলফিন। স্বাভাবিকভাবে নয়, অনেকটা জেলেদের কারণে সামুদ্রিক এই স্তন্যপায়ী প্রাণী বিপদের মুখে পতিত হচ্ছে।
গত দুই দিনে টেকনাফ সাগর উপকূলে ভেসে আসে দুইটি বিশাল আকৃতির ডলফিন।

অথচ কয়েকদিন আগেও কক্সবাজার সমুদ্র সৈকতে বিরল ডলফিন দল বেঁধে খেলা করতে দেখা গেছে। কিন্তু জেলেদের উৎপাতে কদিন ধরে এই ডলফিন দেখা যাচ্ছিলো না।
স্থানীয়রা জানিয়েছে, খাবার সংগ্রহের জন্য মাছের পালের পেছনে থাকে ডলফিন। জেলেরাও বিষয়টা জানে। মাছ ধরার জন্য জেলেরা সাগরের ডলফিনের চারপাশে জাল দিয়ে ঘিরে ফেলে। এসময় জেলেদের জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যাচ্ছে।
আজ শনিবার বিকেলে কক্সবাজারের টেকনাফের শাপলাপুর সৈকতেও একটি বড় মৃত ডলফিন ভেসে আসে।
ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

শেয়ার করুন