মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

নিজ গুলিতে প্রাণ গেলো বনকর্মীর

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের ঈদগাঁওর ভোমরিয়া ঘোনা রেঞ্জের আওতাধীন ভাদিতলার পূর্বে গহীন অরণ্যে নিজ গুলিতে প্রাণ গেলো আখতারুজ্জামান (৪০) নামের এক বনকর্মীর। নিহত আখতারুজ্জামান যশোরের ইছাখালী গ্রামের বাসিন্দা এবং ভোমরিয়া ঘোনা বিটের এফজি পদে কর্মরত ছিলেন। ১৮ মে (বুধবার)  দুপুর সাড়ে ১২ টায় এ ঘটনাটি ঘটে কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও ভোমরিয়া ঘোনা রেঞ্জের আওতাধীন ভাদিতলা রাঙাঝিরি পাইয়াহলা নামক এলাকা দক্ষিণ পূর্ব পাশে বাগানে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঈদগাঁও থানার একদল পুলিশ। ভোমরিয়া ঘোনা বিটের হেডম্যান বাদশা মিয়া জানান, নিহত আখতারুজ্জামানসহ আরেকজন সহকারী নিয়ে বাগানে নিয়মিত টহলে যায়। সেখানে তার নামে এন্ট্রি করা বন্দুকটির অসঙ্গতি দেখা দিলে নিজেই মেরামতের চেষ্টা চালায়৷ এক পর্যায়ে এক রাউন্ড গুলি বের হয়ে তার গলায় লেগে অপর প্রান্ত থেকে বের হয়ে যায়। খবর পেয়ে সহকর্মীরা তাৎক্ষণিক উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন মৃতদেহ প্রশাসনিক প্রক্রিয়া শেষে লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো: আবদুল হালিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন