১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিখোঁজ সালাহ উদ্দিনসহ গুম, খুনের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাজ্য

নিখোঁজ সালাহ উদ্দিনসহ গুম, খুনের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাজ্য
বিএনপির যুগ্ম-মহাসচিব ও ২০ দলীয় জোটের মুখপাত্রের দায়িত্ব পালনকালে নিখোঁজ হওয়া সালাহ উদ্দিন আহমেদসহ বাংলাদেশে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য।

সোমবার দেশটির পার্লামেন্ট হাউজ অব কমনস এ সংক্রান্ত একটি প্রতিবেদন তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১২ সালে একইভাবে নিখোঁজ হওয়া বিএনপি নেতা সিলেটের ইলিয়াস আলীকে এখনো খুঁজে পাওয়া যায়নি। একইসঙ্গে সম্প্রতি বিএনপির অনেক নেতাকর্মীর জোর পূর্বক নিখোঁজ হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যুক্তরাজ্য পার্লামেন্টের পক্ষ থেকে।

বাংলাদেশে নিখোঁজ হওয়া মানুষদের সরকার খুঁজে বের করেত না পারার ইতিহাস শীর্ষক সম্প্রতি প্রকাশিত মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এর প্রতিবেদনের বিষয়ে আলোকপাত করা হয়।

বলা হয়, আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকা-ের একাধিক অভিযোগ রয়েছে। বিশেষভাবে র‌্যাবের বিরুদ্ধে এ অভিযোগ বেশি।

ঢাকার আসন্ন নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশের ওপর চাপ দেয়ার জন্য যুক্তরাজ্য সরকারকে হাউজ অব কমনসের পক্ষ থেকে বলা হয়েছে।

এসময় হাউজ অব কমনসের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, বাংলাদেশে জোরপূর্বক নিখোঁজ ও বিচারবহির্ভূত হত্যাকা- বন্ধ এবং বাক-স্বাধীনতা রক্ষা নিশ্চিত করা হবে।

প্রসঙ্গত, গত ১০ মার্চ ঢাকার উত্তরার একটি বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সালাহ উদ্দিনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় একদল মানুষ। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে সালাহ উদ্দিনকে খুঁজে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।