১৫ এপ্রিল, ২০২৬ | ২ বৈশাখ, ১৪৩৩ | ২৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ

নাসিরনগরে মসজিদ থেকে প্রতিমা উদ্ধার

protima
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এবার একটি মসজিদের ভেতর থেকে আস্ত একটি লক্ষ্মী প্রতিমা উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার কুণ্ডা ইউনিয়নের বিটুই গ্রামের বিটুই জামে মসজিদের ভেতর থেকে পুলিশ প্রতিমাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নাসিরনগর থানার ওসি আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওই এলাকায় সংখ্যালঘুদের ওপরে হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা এবং একজন মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই এ ঘটনা ঘটল।

নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, সকালে খবর পেয়ে প্রায় ২ ফুট উচ্চতার মূর্তিটি থানায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, পরিস্থিতি ঘোলাটে করার জন্য কেউ এমনটি করতে থাকতে পারে। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এদিকে, মসজিদের ইমাম মো. শাহাব উদ্দিনের ধারণা, সরকার এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো.ছায়েদুল হকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কোনও কুচক্রী মহল এ ঘটনা ঘটিয়েছে।

মসজিদের ইমাম মো. শাহাব উদ্দিন আরও জানান, আজ ভোরে আজান দিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে তিনি সেখানে প্রতিমা দেখেন। পরে তিনি বিষয়টি পুলিশ ও এলাকাবাসীকে জানান।

কুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান মো.ওয়াছ আলী জানান, রাজনৈতিক গ্রুপিং এর ফলে ফায়দা লুটার জন্য এমন হয়েছে। ঘটনার পর হিন্দু-মুসলমান মিলে সভা হয়েছে। পরবর্তীতে যাতে কেউ এমন ঘটনা না ঘটাতে পারে সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।

এমন ঘটনা ঘটিয়ে কেউ আমাদের এলাকায় হিন্দু-মুসলমান সম্পর্কের ভাটা আনতে পারবে না বলেও জানিয়েছেন চেয়ারম্যান ওয়াছ আলী।

-বাংলাট্রিবিউন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।