মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

নারীদের নেতৃত্বের গুনাবলী বাড়িয়ে সিদ্ধান্ত গ্রহণে সমান সুযোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি :
ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন ও জেন্ডার বৈষম্য নিরসনে কক্সবাজারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর ভবন সম্মেলন কক্ষে কক্সবাজার পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের নেতৃত্বের গুনাবলী বাড়িয়ে সিদ্ধান্ত গ্রহনে তাদের সমান সুযোগ করে দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় আগামীতে নারীদের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। তাই নারী শিক্ষার প্রতি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহবান জানান নগর পিতা।
প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাউন্সিলর আক্তার কামাল আজাদ, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর ইয়াছমিন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম, সমাজ উন্নয়ন কর্মকর্তা শামীম আক্তার, জনসংযোগ কর্মকর্তা আহসান সুমন এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাঠ সমন্বয়কারী হাসান রেজাউল করিম উপস্থিত ছিলেন।
এর আগে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপনে বর্নাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীটি কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পৌর ভবন চত্বরে গিয়ে শেষ হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দ, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের  সিডিও নেতৃবৃন্দ, ইউথ সদস্য, সিডিএফ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নারী দিবসে নারীর প্রতি অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য রোধ করতে ডিজিটাল স্পেসে জেন্ডার গ্যাপ, জেহুারভিত্তিক সহিংসতা দূরীকরণ এবং সমতার প্রতি গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন