মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নাফ নদী থেকে ৫ লাখ পিস ইয়াবা জব্দ

শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার ভোরে কোস্ট গার্ডের টহলদল শাহপরীর দ্বীপের জেটির অদূরে নাফ নদীর মোহনা থেকে এসব ইয়াবা জব্দ করে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

দুপুরে টেকনাফ কোস্ট গার্ড কার্যালয়ে সাংবাদিকদের জানানো হয়, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার গোপন সংবাদে গভীর রাতে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এবং নাইক্যংদিয়া সংলগ্ন নাফ নদীতে অবস্থান নেয় কোস্ট গার্ড টেকনাফ সিজি স্টেশন কমান্ডর লে. কমান্ডার তাসকিন রেজার নেতৃত্বে একটি দল।

এসময় একটি নৌকা নাফ নদীর বাংলাদেশ অংশের তীরবর্তী এলাকায় দেখে কোস্ট গার্ড সদস্যরা নৌকাটিকে থামতে বলে।

তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুতবেগে নদী থেকে নৌকা যোগে তীরের দিকে পালিয়ে যাওযার চেষ্টা করে।

কিন্তু কোস্ট গার্ডের তৎপরতায় অবস্থা বেগতিক দেখে পাচারকারীরা নদীর তীরে নৌকা ভিড়িয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড ওই নৌকা তল্লাশি চালিয়ে সাতটি বস্তাসহ নৌকাটি জব্দ করে।

বস্তা খুলে গণনার পর ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানান কোস্ট গার্ডের পূর্ব জোনের টেকনাফ সিজি স্টেশান কমান্ডার লে. কমান্ডার তাসকিন রেজা।

শেয়ার করুন