মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

নাফিস-তামিমের মায়েরও করোনা পজিটিভ

শেয়ার করুন

করোনাভাইরাস যেন হানা দিতে শুরু করেছে ক্রিকেটারদের পরিবারে। শনিবার তিন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, নাফিস ইকবাল ও নাজমুল ইসলাম অপু করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মাশরাফি ছাড়া বাকি দুইজনেরও পরিবার আক্রান্ত হয়েছে। তবে কেউই মারাত্মক ঝুঁকিতে নেই।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই বাংলাদেশ টেস্ট ও ওয়ানডে দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান নাফিস ইকবাল। তামিম ঢাকায় অবস্থান করলেও নাফিস চট্টগ্রামে কাজীর দেউড়ির বাসায় পরিবারসহ আছেন। নাফিসের সঙ্গেই থাকেন তাদের মা নুসরাত ইকবাল। শনিবার করোনার পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর জানা গেছে নাফিসের পুরো পরিবারই করোনা আক্রান্ত। বিষয়টি নিশ্চিত করেছে খান পরিবারের ঘনিষ্ঠ সূত্র।

নাফিস করোনায় আক্রান্ত হয়েছেন প্রথমে। পরে তার স্ত্রী, সন্তান ও মাসহ কাজের লোকদের করোনা টেস্ট পজিটিভ এসেছে। তবে তাদের কারোরই জ্বর ছাড়া অন্য উপসর্গ নেই। শারীরিক অবস্থা ভালো থাকায় বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তারা। এই মুহূর্তে নাফিসের স্ত্রীর অবস্থা অনেকটাই ভালো। এদিকে নাজমুল ইসলামের পুরো পরিবারও করোনায় আক্রান্ত। নাজমুলের পুরো পরিবারই বাসায় আইসোলেশনে রয়েছে।

শেয়ার করুন