১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে দুই সহোদর শিশু কেওড়া ফল আনতে গেলে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তারা হলেন-টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের আবু আহমদের দুই ছেলে মো. উসমান ও মো. জিহাদ।

শুক্রবার ( ৬ সেপ্টেম্বর) টেকনাফের নাফনদী হ্নীলা হোয়াব্রাং এলাকার মধ্যবর্তী কেওড়া বাগানের পাশের খাদে দুই শিশুর মৃতদেহ পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

তিনি জানান, হ্নীলার ওয়াব্রাং এলাকা দিয়ে নাফনদীতে কেওড়া ফল আনতে গেলে দুই সহোদর শিশু পানিতে ডুবে গেলে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।পরে নিহত শিশুদের পরিবারের সদস্যরা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।

নিহত দুই সহোদর শিশুর পিতা আবু আহমেদ জানান, তার দুই শিশু সন্তান বেলা ১১ টার দিকে বাড়ি থেকে বের হয়ে নাফনদীর দিকে যায়।পরে তারা সাঁতার কেটে কেওড়া ফল নিতে গেলে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে তিনি জেনেছেন। এ ঘটনার খবর পেয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এবং চেয়ারম্যানের অনুমতি নিয়ে লাশ দাপন করা হয় বলে তিনি জানান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, নাফনদীতে দুই সহোদর শিশুর মৃত্যুের ঘটনাটি জেনেছি।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।