মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সংবাদ সম্মেলন

নাফনদী ও স্থলবন্দর সংলগ্ন এলাকা হতে সর্ববৃহৎ ইয়াবার চালান জব্দ

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে বিজিবি জওয়ানেরা নাফনদী ও স্থলবন্দর সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৪ কোটি ৮ লক্ষ ৬৯ হাজার ১শ টাকা মূল্যের সর্ববৃহৎ ইয়াবার চালান জব্দ করেছে। এই ব্যাপারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের অভিযানের বিস্তারিত বর্ণনা তুলে ধরেন টেকনাফ ২বিজিবি কর্তৃপক্ষ।
জানা যায়, ১৬ মার্চ দুপুর ১২টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন হলরোমে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত বর্ণনা করেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আছাদুজ্জামান চৌধুরী। তিনি জানান, গত ১৫ মার্চ রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আছাদুজ্জামান চৌধুরী টেকনাফ সদর বিওপির কোম্পানী কমান্ডার মোঃ ইব্রাহীম বিশেষ টহল দল নিয়ে সাবরাং ঝিনাপাড়া এবং দমদমিয়ার বিওপি কোম্পানী কমান্ডার আব্দুর রাজ্জাক বিশেষ টহল দল নিয়ে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন নাফনদীতে পৃথক অভিযান চালিয়ে বিপূল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে টেকনাফ সদর বিওপি ১৩লাখ ২হাজার ৮শ ৯৭পিস এবং দমদমিয়া বিওপি ৫লাখ ইয়াবাসহ মোট ১৮ লাখ ২হাজার ৮শ ৯৭পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার বাজার মূল্য ৫৪ কোটি ৮ লক্ষ ৬৯ হাজার ১শ টাকা। এদিকে গত রাত ১০টায় দমদমিয়া বিজিবি সংলগ্ন চেকপোস্ট এলাকা হতে ৫০পিস ইয়াবাসহ আটক মিয়ানমারের আকিয়াবা জেলার মংডু থানার নিয়ারবিলের বুজুর মিয়ার পুত্র শেখ আহমদ (২৫) কে আটক করে ভ্রাম্যমান আদালতে নেওয়া হলে বিচারক সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে তথ্যানুসন্ধানে জানা যায়,নাফনদী ও সরকারী রাজস্ব প্রদান করে বাণিজ্য প্রতিষ্ঠানের আওতাভূক্ত এলাকায় ট্রলারে হতে ইয়াবা আটকের ঘটনায় পুরো টেকনাফে তোলপাড় চলছে। সংরক্ষিত এলাকা ও তদারকির অভাবে এই পয়েন্ট দিয়ে ইয়াবাসহ বিভিন্ন মাদকের চালান খালাস এবং পাচারের ঘটনা ঘটলেও বন্দর কর্তৃপক্ষের কঠোর ভূমিকা না থাকায় কৌশলী মাদক ব্যবসায়ীরা সক্রিয় রয়েছে। বৈধ ব্যবসার আড়ালে কতিপয় রাঘব-বোয়াল দীর্ঘদিন ধরে এই অপতৎপরতা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন