মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নাফনদীতে মিয়ানমার সীমান্ত রক্ষীদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

শেয়ার করুন


টেকনাফের নাফনদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) কর্তৃক বাংলাদেশী জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়,নির্যাতন,জাল ছিনতাইসহ নানা তান্ডবলীলার শিকার হওয়া ‘জেলে ও কাঁকড়া আহরণকারী সমন্বয় কমিটির ব্যানারে প্রতিবাদ সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
৬মার্চ বিকাল ৪টারদিকে টেকনাফের হোয়াইক্যং বাজার চত্বরে এক প্রতিবাদ সভা ও মানব বন্ধন জেলে ও কাঁকড়া সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী বাবুল,মুহাম্মদ তাহের নঈম,নুরতাজুল মোস্তফা শাহীনশাহ,কমিটির সদস্য মোঃ কফিল উদ্দিন,মোঃ আলম প্রমুখ বক্তব্য রাখেন।এসময় বক্তারা বলেন,সম্প্রতি বাংলাদেশের জলসীমা অর্থাৎ নাফনদী থেকে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে জেলেদের ধরে নিয়ে অমানবিক অত্যাচারে লিপ্ত রয়েছে। এদের মধ্যে যারা মুক্তিপণ দিতে পারে,তাদেরকে বেধঁড়ক পিটিয়ে আহত করে পাঠিয়ে দেয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সুদৃষ্টি কামনা করে বক্তাগণ বলেন,বিজিবির টহল জোরদারের পাশাপাশি নাফনদীতে বাংলাদেশের জলসীমানায় তাদের বাহন বা স্পীড বোটের প্রতিনিয়ত টহল করা হলে সে দেশের বিজিপি ভয়ে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করবেনা। সম্প্রতি নাফনদী থেকে অপহৃত জেলে পরিবারের সদস্যরা অনাহারে অর্ধহারে রয়েছে। তাদের আইনানুগভাবে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানানো হয়।

শেয়ার করুন