১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩ | ২৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

নাইক্ষ্যংছড়ি সড়কে অনিদিষ্ট কালের পরিবহণ ধর্মঘট চলছে

pic cox222

পূর্ব ঘোষনা ছাড়াই এবার নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অনিদিষ্ট কালের পরিবহণ ধর্মঘট পালন করছে রামু পরিবহণ শ্রমিক ইউনিয়ন। নাইক্ষ্যংছড়ি প্রশাসনের বাধা নিষেধ অমান্য করে একতরফা কর্মকান্ডের কারনে সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছে। আজ রবিবার সকাল থেকে এ সড়কে কোন ধরনের যান চলাচল করতে দিচ্ছেনা রামু পরিবহণ শ্রমিক ইউনিয়ন। অনিদিষ্টকালের পরিবহণ ধর্মঘটের সতত্য স্বীকার করে রামু উপজেলা পরিবহণ শ্রমিক ইউনিয়ন সভাপতি মো: ছৈয়দ আলম জানান, নাইক্ষ্যংছড়ি পরিবহণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে চাঁদাবাজি ও হামলার ঘটনায় তারা এ ধর্মঘট পালন করছে। তবে ঘটনার সুষ্ট সমাধানের উদ্যোগ নেয়া হলে ধর্মঘট প্রত্যাহারের কথা বিবেচনা করা হবে বলে জানান।
জানা গেছে, সম্প্রতি নাইক্ষ্যংছড়ি বাস স্টেশনের কর্তৃত্ব নিয়ে রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দুটি শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ শুরু হয়। যার কারনে গতকাল শনিবার রামু পরিবহণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমানা এলাকায় কোন প্রকার যানবাহন প্রবেশ করেনি এবং নাইক্ষ্যংছড়ির কোন পরিবহণও রামু উপজেলা সীমানা এলাকায় যায়নি। পরিবহণ শ্রমিকদের একতরফ এ কর্মকান্ডের কারনে গতকাল নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করে আগামীকাল ৪মে পর্যন্ত নিজ নিজ অবস্থানে থেকে যাত্রী সেবা প্রদানের নির্দেশ দেন। কিন্তু অর্তকিত অবস্থায় আজ রবিবার থেকে রামু থেকে কোন ধরেনর পরিবহণ চলাচল করছে না। অপরদিকে নাইক্ষ্যংছড়ি পরিবহণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে রামু উপজেলা সীমানা (জারুলিয়াছড়ি স্টিল ব্রিজ) পর্যন্ত তাদের গাড়ি চলাচল করছে।
পরিবহণ ধর্মঘটের কথা স্বীকার করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের জানিয়েছেন, রামু পরিবহণ শ্রমিকদের পক্ষ থেকে ধর্মঘট পালন করছে। এ কারনে আজ রবিবার রামু ও নাইক্ষ্যংছড়ি পুলিশ প্রশাসনের মধ্যে বৈঠকের কথা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।