মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ৬৭টি গরু আটক

শেয়ার করুন


হাফিজুল ইসলাম চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আনা ৬৭টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে এসব গরু আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গরুগুলো সে দেশের বিজিপি (নাটালা) বাহিনী বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে- বাংলাদেশের একশ্রেণির অসাধু ব্যবসায়ীদের বিক্রি করেন। আর তারা কৌশলে সীমান্ত অতিক্রম করে নাইক্ষ্যংছড়ি ও রামুর বিভিন্ন গ্রামে নেওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির সদস্যরা অভিযান চালান। বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুর মালিক দাবিকৃতরা দৌঁড়ে পালায়। পরে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা গ্রাম দিয়ে আটককৃত ৬৭টি গরু ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়। গরু নিয়ে যাওয়ার সময় গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর সদস্যরা বিজিবিকে সহযোগিতা করেন।
পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কচ্ছপিয়া ইউপির সাবেক সদস্য জসিম উদ্দিন ও নাইক্ষ্যংছড়ির ব্যবসায়ী মোস্তাক আহমদের নেতেৃত্বে আটককৃত গরুগুলো মিয়ানমার থেকে আনা হয়েছে বলে তিনি খবর পেয়েছেন।
নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো.আনোয়ারুল আযীম বলেন, ‘মিয়ানমার থেকে গরুগুলো আনা হয়েছে- এমন অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। কেউ সঠিক তথ্য প্রমান দিতে পারলে ছেড়ে দেওয়া হবে। অন্যতায় সুপারিশকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অসাধু ব্যবসায়ীদের মধ্যে কচ্ছপিয়ার সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিনকে খোঁজা হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

শেয়ার করুন