৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে তিন লক্ষ টাকার মিয়ানমারের খাদ্য সামগ্রী আটক

bgb ovijan

নাইক্ষ্যংছড়িস্থ ৩১ বর্ডার গার্ড ব্যটালিয়ানের অভিযানে প্রায় তিন লক্ষ টাকার মিয়ানমারের খাদ্য সামগ্রী আটক করেছে। ৯ মার্চ রাতে ব্যটালিয়ান সদরের হাবিলদার মোঃ শওকত আলী’র নেতৃত্বে একটি বিশেষ টহল দল নিজস্ব গোয়েন্দা সূত্রের ভিত্তিতে এসব মালামাল আটক করে। আটকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৮২হাজার ৯০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, সোমবার রাতে ব্যাটালিয়ন সদর থেকে দক্ষিণ দিকে আনুমানিক ৩০০ গজ দূরে (নাইক্ষ্যংছড়ি কৃষি ব্যাংকের সামনে) সীমান্তবর্তী চাকঢালা থেকে ছেড়ে আসা একটি সন্দেহজনক চাঁন্দের গাড়ী (জীপ) তল্লাসি করে মালিকবিহীন অবস্থায় প্লাাস্টিকের বস্তা ভর্তি ৫০৩.৫ কেজি বাদাম মূল্য যার মূল্য ৬০হাজার ৪২০ টাকা, শীমের বীচি ১৪৫৮ কেজি মূল্য ১ লক্ষ ৭৪ হাজার ৯৬০ টাকা, শুকনা বড়ই ৩৫৪ কেজি মূল্য ২৮ হাজার ৩২০ টাকা এবং মুগ ডাল ১২০ কেজি মূল্য ১৮হাজার টাকার মালামাল আটক করতে সক্ষম হয়।
সূত্র মতে এসব মালামাল মিয়ানমার থেকে অবৈধ পথে এনে অন্যত্র পাচার করা হচ্ছিল। চোরাচালান আটকে বিজিবি সর্বাত্তক অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ৩১ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল হাসান মোরশেদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।