মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দকে পার্বত্যমন্ত্রী- উন্নয়নের মাধ্যমে নাইক্ষ্যংছড়ির চেহারা পাল্টে যাবে

শেয়ার করুন

পার্বত্যমন্ত্রীর সঙ্গে পুণর্গঠিত নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মোঃ আবুল বাশার নয়ন, বান্দরবান

যে ক’দিন ক্ষমতায় আছি উন্নয়নের মাধ্যমে নাইক্ষ্যংছড়ির চেহারা পাল্টিয়ে দেওয়া হবে। প্রতিদানের জন্য নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হবে প্রতিটি গ্রামে উন্নয়ন।

রবিবার (২৩মে) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের পূণর্গঠিত কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎকালে একথা বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় তিনি আরো বলেন, প্রেসক্লাবের সাংবাদিকরা একক কোন ব্যক্তি স্বার্থে নয়, দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। জনস্বার্থের এই কাজে সাংবাদিকদের সবধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব উপদেষ্ঠা তসলিম ইকবাল চৌধুরী, পুণর্গঠিত নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বাশার নয়ন, সহ সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, সানজিদা আক্তার রুনা, আবু শাহমা, ইফতেখার উল আবরার প্রমুখ।

শেয়ার করুন