১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

হোসেন সভাপতি, সম্পাদক ওসমান

নাইক্ষ্যংছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

হাফিজুল ইসলাম চৌধুরী: বান্দরবান জেলার অন্যতম ভিআইপি সংগঠন- নাইক্ষ্যংছড়ি কাঠ ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন-২০১৮, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে বেলা সাড়ে এগারটা পর্যন্ত সমিতির কার্যালয়ে- উৎসব মূখর পরিবেশে ৩৬জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ২৬ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন হোসেন আহমদ। তার বিপরীতে জুবাইরুল হক পেয়েছেন ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ওসমান গণি। তার বিপরীতে মুহাম্মদ হোছাইন পেয়েছেন মাত্র ৬ ভোট। এর আগে মোঃ আবদুর রহিম বিনাভোটে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের বাহাদুর, সহকারি নির্বাচন কমিশনার মোহাম্মদ ইমরান, মোহাম্মদ ইউছুফ ও শাহজাহান ফলাফল ঘোষণা করেন। এসময় নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ পরিদর্শক জায়েদ নূর, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মো. ইসমাঈল নোমান, সমাজসেবক নুরুল আলম কোম্পানি প্রমূখ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।