মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

নাইক্ষ্যংছড়ি উপজেলায় আরও ৫ জন করোনা শনাক্ত

শেয়ার করুন

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নতুন করে আরও ৫ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

২১ জুন রবিবার রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা, আবু জাফর মো.ছলিম।
তিনি বলেন, গত ২০ জুন শনিবার আউটডোরে চিকিৎসা নিতে আসা ৫ জনের করোনা উপসর্গ ছিলো। এদের সবার জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যাথা থাকায় নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়।
ওই নমুনার রিপোর্ট আসে পজেটিভ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা শনাক্ত ৫ জন রোগী পৃথক ভাবে আউটডোরে চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে একজন হাসপাতালের জরুরী বিভাগের ওয়ার্ডে ভর্তি হয়। অপর ৪ জন চিকিৎসা নিয়ে ঘরে চলে যায়। তবে এদের সবার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। পজেটিভ ৫ রোগীর মধ্যে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার জামাল হোসেনের পুত্র ওয়াহিদুল ইসলাম(২০), মাদরাসা ঘোনার মৃত.আব্দুল মোতালেবের পুত্র হাবীবুর রহমান(৬০), কবির আহাম্মদের পুত্র পেঠান আলী (৪০), সদর এলাকার মিজানুর রহমানের পুত্র মো.সোলেমান(৩২) ও ছালামী পাড়ার মো,ইসমাইলের পুত্র মো.ওসমান(২০)।
রবিবার ওই ৫জন রোগীর নমুনার রিপোর্ট আসে পজেটিভ। এই যাবত নমুনা সংগ্রহ করা হয় ৩৫৪ জনের।
এর মধ্যে ২১ জনের রিপোর্ট পজেটিভ আসলেও বাকী ৩৩৩ জনের নেগেটিভ আসে।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি জানান, করোনা শনাক্ত ৫ জনের সংস্পর্শ থাকা পরিবারের সদস্যসহ নমুনা সংগ্রহ এবং ঘর-বাড়ি লকডাউনের ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য,
এ যাবত ২১ জন করোনা পজেটিভ রোগীর মধ্যে আইসোলেশনে ভর্তি থাকা ১১ জন রোগী চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। বাকী ১০ জনের মধ্যে ২ জন হাসপাতাল আইসোলেশনে বাকী ৮ জন হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন