১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে চাঁদের গাড়ি উল্টে চালকসহ আহত ৬

photo baishari 2-4-2015.psd
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকা আলীক্ষ্যংয়ে চাঁদের গাড়ি (জীপ) উল্টে চালকসহ আহত হয়েছেন ৬ জন । এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন- চালক আবছার মিয়া (২৮), ফরিদুল আলম (২৬), আনোয়ার (২৫), আব্দুল গনি (২৪), এরশাদ (২০), আব্দুর রহমান (৩০)। আহতদের সকলের বাড়ি বাইশারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হলদ্যাশিয়া গ্রাামে ।
প্রত্যক্ষদর্শী ও আহত আব্দুল গনি জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭ টায় চাঁদের গাড়িযোগে বাইশারী বাজার থেকে ইউনিয়নের দুর্গম পাহাড়ী অঞ্চল বাইশারী চাক পাড়া সড়কের মুরংঝিরি যাওয়ার পথে পাহাড়ী ঢালু অতিক্রম করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা সকল যাত্রী ও চালক দূর্ঘটনা কবলিত হয়ে আহত হন । খবর পেয়ে আশ-পাশ এলাকার লোকজন দ্রুত ঘটনাস্থ থেকে আহতদের উদ্ধার করে বাইশারী বাজারে প্রাথমিক চিকিৎসার সহায়তা করেন। পরে অবস্থার অবনতি হলে, চালক আবছার ও ফরিদুল আলমকে ডুলহাজারা হাসপাতালে প্রেরণ করেন চিকৎসক।
দুর্ঘটনার খবর পেয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনিছুর রহমান ও বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের খোঁজ-খবর নেন।
উল্লেখ্য, আহতরা সবাই দিনমজুর। প্রতিদিনের ন্যায় বাগানে কাঠ কেটে জীবিকা নির্বাহ করতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।