মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

নাইক্ষ্যংছড়ির প্রবীন আলেম মাওলানা আবদুল কুদ্দুস আর নেই

শেয়ার করুন

FATHER2
নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রবীন আলেম ও বিশিষ্ট সমাজসেবী হযরত মাওলানা আবদুল কুদ্দুস ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তিনি র্দীঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৩ বৎসর। তিনি ৬ছেলে ও ১২ কন্যাসহ অসংখ্য নাতী-নাতনী ও শুভানুধ্যয়ী রেখে গেছেন। তাঁর ইন্তেকালের খবরে নাইক্ষ্যংছড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বাদে আসর মরহুমের জানাজা অনুষ্টিত হওয়ার কথা রয়েছে।
এদিকে মরহুমের ইন্তেকালে তাৎক্ষনিক বিভিন্ন মহল থেকে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহামদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তাহের কোম্পানী, সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী, বিএনপি সভাপতি নুরুল আলম কোম্পানী, জামায়াত সভাপতি রফিক আহামদ, সাংবাদিক আবুল বাশার নয়ন, জাহাঙ্গীর আলম কাজল প্রমুখ।
বিবৃতিদাতারা জানিয়েছেন, মরহুমের ইন্তেকালে উপজেলাবাসী একজন শান্তিপ্রিয় আলেমে ও আল্লাহওয়ালাকে হারালো। তার শূণ্যতা অপুরণীয়। বিবৃতি দাতারা তাঁর রূহের মাগফিরাত কামনাসহ, তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য মাওলানা আবদুল কুদ্দুস নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের সফল ইউপি চেয়ারম্যান মরহুম ছালেহ আহামদের শশুড় ও নাইক্ষ্যংছড়ি বিজিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল বাশার এর পিতা।

শেয়ার করুন