৩ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

নাইক্ষ্যংছড়িতে শ্রমিকলীগ ও পরিবহণ মালিক শ্রমিকদের পৃথক মে দিবস পালন

Sorromig lig

নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসটি পৃথক পৃথক ভাবে পালন উপলক্ষে উপজেলা কৃষকলীগ ও বৃহত্তর চট্টগ্রাম সিএনজি, অটো রিক্সা, টেম্পু, ফোর স্টার, থ্রি হুইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যেগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় র‌্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বর এলাকায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রমিক দল আবদুল গফুর সও:, মো: ফরিদ আহামদ, পরিবহণ শ্রমিক ইউনিয়ন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল গফুর (মনু খলিফা) প্রমুখ।
এদিকে মহান মে দিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে নাইক্ষ্যংছড়ি উপজেলা শ্রমিকলীগ। শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত সদস্য ক্যউচিং চাক।
উপজেলা শ্রমিকলীগ সভাপতি জহির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারেক রহমান, আওয়ামীলীগ নেতা মো: ইমরান, সাবেক ছাত্রলীগ সভাপতি সাইফুদ্দিন মামুন শিমুল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকলীগ সভাপতি আবদু সাত্তার, কৃষকলীগ সভাপতি মোস্তফা কামাল লালু, ডা:হেলালী, সদর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ফাহিম ইকবাল খায়রু, সদর ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক আনসার উল্লাহ প্রমুখ। আলোচনা সভায় শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।