মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

নাইক্ষ্যংছড়িতে যুব দিবসে ইউএনও শাফায়াৎ- কর্মেই পরিচয় মিলে প্রকৃত যুবকের

শেয়ার করুন

received_1818391538419079
‘আত্মকর্মী যুবশক্তি, কেটসই উন্নয়নের মুলভিত্তি’’ এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলায় ব্যাপক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০১৬। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়ত এলাকায় এসে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু শাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলাম বলেন- যুবরাই দেশের প্রাণশক্তি। দেশ গড়ার কান্ডারী। তাই প্রশিক্ষিত যুব শক্তির মাধ্যমে অর্থনীতির বিকাশ সম্ভব হবে। দেশ হবে স্বনির্ভর। যুবকরাই পারে দেশের উন্নয়নে ব্যাপক অবদান রেখে সরকারের ভিশন বাস্তবায়নে অবদান রাখতে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুজ্জামান, শিক্ষা অফিসার আবু আহমদ, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মো: ইমরান মেম্বার, উপজেলা যুব উন্নয়নের ক্রেডিট সুপারভাইজার মিজনূর রহমান, ক্রেডিট সুপারভাইজার শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে ২০ জন যুব ও যুব মহিলার মধ্যে ৯ লক্ষ ১০ হাজার টাকা ঋণ ও ৬০ জন প্রশিক্ষিত যুব ও যুব মহিলার মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

শেয়ার করুন