মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

নাইক্ষ্যংছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শেয়ার করুন

বিপদে Naikkoneosy Jonoদূর্যোগে নারী-শিশুদের প্রধান্য দেওয়ার উপর গুরুত্ব দিয়ে সারাদেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস। শনিবার ১১জুলাই সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জনসংখ্যা দিবসে ব্র্যাক ও সূর্যের হাসি ক্লিনিকের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াত মুহাম্মদ শাহে দুল ইসলামের সভাপতিত্বে বিশ্ব জনসংখ্যা দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহামদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বিতীয় ময় চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যনেল চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: রোকেয়া খাতুন, উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী জামির হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: আলম। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর পক্ষ থেকে মো: নুরুল আফছার স্বাস্থ্য ও প:প: কর্মসূচী সম্পর্কে সভায় অবহিত করেন। এতে সরকারী কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

শেয়ার করুন