মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নাইক্ষ্যংছড়িতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শেয়ার করুন


নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ৫মার্চ বিকালে উপজেলা সদর এলাকা থেকে সামশুল আলম নামে ওই ধর্ষককে গ্রেপ্তার করা হয়। সে সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘিলাতলী এলাকার আবদুস সালামের ছেলে।
নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানিয়েছেন, রামু উপজেলা সদর এলাকায় জনৈক এক নারীকে ধর্ষণ করে পালিয়েছিল সামশুল আলম। এ ঘটনায় তার বিরুদ্ধে জিআর মামলা নং- ১০৩/১৬ রুজু হয় রামু থানায়। সে থেকে সামশুল আলম পলাতক ছিল। রোববার দুপুরে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ এএইচএম তৌহিদ কবিরের নিদের্শনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুল ইসলাম, এসআই সুমন কান্তি দে ও এএসআই মুবিনুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হবে।

শেয়ার করুন