১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

নাইক্ষ্যংছড়িতে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়িঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সারা দেশের ন্যায় দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। পত্রিকাটির ১৪তম বর্ষে প্রদার্পণ উপলক্ষ্যে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এর উদ্যোগে সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টায় উপজেলা চত্বর থেকে এক বিশাল র‌্যালী বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে মিলিত হয়।

দৈনিক যায়যায়দিনের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি আব্দুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলাওয়াই মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, নাইক্ষ্যংছড়ি উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মাঈনুদ্দিন খালেদ, দৈনিক আমাদের নতুন সময় ও পার্বত্যনিউজ’র বান্দরবান জেলা প্রতিনিধি মো. আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম কাজল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক জয়নাল আবদ্দীন টুক্কু, সদস্য মো: ইউনুছ প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারী ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্যরা র‌্যালী ও আলোচনায় অংশগ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।