মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নাইক্ষ্যংছড়িতে অগ্নিকান্ডে পাঁচ দোকান পুড়ে ছাই

শেয়ার করুন


বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অগ্নিকান্ডে পাঁচ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোর রাত চারটার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মার্কেটে। যার ক্ষতি পরিমাণ মালামাল ও নগদ টাকাসহ তের লক্ষ টাকা হবে বলে জানান দোকান মালিক আলী আকবর। পাঁচটি দোকানের মধ্যে রয়েছে একটি খাবার হোটেল, বেকারী, সেলুন, ষ্টোর ও পানের দোকান। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশে আরো চারটি দোকান।
প্রত্যক্ষদর্শী দোকান মালিক মোঃ হাসেম জানান, ভোর রাত চারটার দিকে হঠাৎ আগুনের লেলিখান শিখা দেখে ঘটনাস্থলে আসার পর দেখতে পায় উপজেলা পরিষদ সংলগ্ন দোকানে আগুন লেগেছে। ঐ সময় জনতা, বিজিবি ও পুলিশ সদস্যরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। এছাড়া দমকল বাহিনীর সদসরাও ঘটনাস্থলে ছুটে আসেন। হোটেল মালিক মোঃ শাহীন জানান, হোটেল কর্মচারীরা ভিতরে শোয়া অবস্থায় ছিলেন, লোকজনের শৌর চিৎকারে তারা কোন রকমে দোকানের দরজা খুলে প্রাণে রক্ষা পায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরোয়ার কামাল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ তৌহিদ কবির, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মাষ্টার ক্যউচিং চাক, সদস্য সচিব ইমরান মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
স্থানীয়রা ধারণা করেছেন হোটেলের চুলা অথবা হোটেলের পিছনে থাকা লাকড়ির স্তুপ থেকে আগুনের সূত্রপাট ঘটে।

শেয়ার করুন