মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে নিখোজ ভাসমান লাশ উদ্ধার

শেয়ার করুন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুমে ভাসমান অবস্থায় মরাইয়া (২৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ২৯ জানুয়ারী বিকাল ৩টার দিকে নদীতে ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দিলে ফাত্রাঝিরি এলাকার ভালুকিয়া থিমছড়ি বড়খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার অংতাই অংয়ের ছেলে।

স্থানীয় ইউপি মেম্বার বাবুল কান্তি চাকমা ও গ্রাম পুলিশ প্রধান ছৈয়দ আলম জানান- গত বুধবার সকালে পাহাড়ে ঝাড়– আনতে গিয়ে নিখোজ হয় মরাইয়া নামে ওই যুবক। এর পর থেকে তাঁর স্বজনরা বিভিন্ন স্থানে খুজাখুজি করে আসছিল।

সর্বশেষ রবিবার বিকালে জনৈক এখলাস মিয়া নামে এক ব্যাক্তি খালে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সন্ধ্যায় ঘুমধুম পুলিশ লাশের সুরুতহাল সংগ্রহ করে মরাইয়ার লাশ উদ্ধার করে।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই এরশাদ উল্লাহ জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ব্যাক্তির গায়ের কোন আঘাতের চিহ্ন নাই বলে জানান তিনি। লাশটি ৩/৪দিন আগের হওয়ায় গায়ের চামরায় পচন ধরেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ।

শেয়ার করুন