মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

নতুনরূপে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

শেয়ার করুন

নতুন প্রজন্মের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নতুনরূপে তুলে ধরা হচ্ছে। মূল ভাষণটি দিয়ে তৈরি করা হয়েছে থ্রিডি ভিডিও। আগামী ৬ মার্চ হবে এটির প্রিমিয়ার প্রদর্শনী।

বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ‘মাত্রা’র প্রধান ও অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন জানিয়েছেন, বঙ্গবন্ধুর ভাষণটির ত্রিমাত্রিক সংস্করণ তৈরি করেছেন কাজী জসিমুল ইসলাম বাপ্পি। পরবর্তী সময়ে যুক্ত হয়েছে চ্যানেল আই ও মাত্রা।

জানা গেছে, ৭ মার্চ উপলক্ষে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনীটি হবে। এতে আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন। পুরো আয়োজনটির দেখভাল করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।

উল্লেখ্য, এর আগে আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে এ ভাষণটির রঙিন সংস্করণ প্রকাশ করা হয়েছিল।

 

সূত্রঃ পূর্বপশ্চিমবিডি

শেয়ার করুন