মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

পাহাড় খেকোর হামলায় রেঞ্জ কর্মকর্তা শফিউল আহত

ধোয়াপালং ও উখিয়া রেঞ্জের যৌথ অভিযানে দুই ডাম্পারসহ ৫ জন আটক

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

দিন দিন বেপোয়া হয়ে উঠেছে পাহাড় খেকো চক্র। সন্ধ্যা হলেই তাদের দখলে চলে যায় পাহাড়, বালুসহ সরকারি সম্পত্তি। এবার উখিয়ার মরিচ্যা বনবিট এলাকায় পাহাড় কাটা রোধ করতে গিয়ে কক্সবাজার দক্ষিন বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের উপর হামলা চালিয়ে আহত করেছে সংঘবন্ধ পাহাড় খেকো চক্র। ওই সময় দুইটি ডাম্পারসহ পাঁচ পাহাড় খেকোকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার ভোর রাতে উখিয়ার মরিচ্যা মধুঘোনা এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানিয়েছেন, একটি চক্র মরিচ্যায় এলাকায় পাহাড় কাটার খবর পেয়ে উখিয়া ও ধোয়াপালংয়ের বনকর্মীরা যৌথ অভিযান চালায়। ওই সময় পাহাড় খেকোরা হামলা চালায়। এতে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম আহত হয়।
তিনি আরও জানান, এঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এরা হলেন, জালিয়াপালংয়ের জুম্মাপাড়া এলাকার মৃত জাগির হোসনের ছেলে জসিম ও আফাজ উদ্দিন, কামাল হোসনের ছেলে ছাবের, আবুল কাশেমের ছেলে গিয়াস উদ্দিন ও জাফর আলমের ছেলে জুনায়েদ।


এদিকে এ ঘটনার খবর পেয়ে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন আরও জানান, এই হামলার ঘটনা নিয়ে মরিচ্যা বিট কর্মকর্তা বিকাশ দাশ বাদি হয়ে আটক ৫ জনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। পাহাড় কাটা রোধে অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন সাজ্জাদ।

শেয়ার করুন