৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

দ্বিতীয় দফা সংক্রমণ ঝুঁকির শীর্ষ দশে বাংলাদেশ

বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় বিধিনিষেধে শিথিল করেছে বিভিন্ন দেশের সরকার। আর এতেই দেশে দেশে দ্বিতীয় দফায় সংক্রমণের ঝুঁকি সৃষ্টি হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এমন ঝুঁকিতে থাকা শীর্ষ ১০ দেশের তালিকা প্রকাশ করেছে। তালিকায় শীর্ষে জার্মানি ও পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ।

তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হলো, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ফ্রান্স, সুইডেন, ইরান, ইন্দোনেশিয়া ও সৌদি আরব।

২৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন এমন ৪৫ দেশে আগের সপ্তাহের তুলনায় পরের সপ্তাহে করোনা সংক্রমণের ভিত্তিতে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ওই প্রতিবেদন তৈরি করে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনটিতে বলা হয়, অন্তত ২১ দেশে লকডাউনে শিথিলতা আনার পর ভাইরাসটির সংক্রমণ বেড়েছে।

গার্ডিয়ান বলছে, ঝুঁকিতে থাকা দেশগুলোতে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের জন্য তেমন কঠোর পদক্ষেপ নেই। অথবা লকডাউনের মতো পদক্ষেপ নেয়া হলেও তা শিথিল করার পরই সংক্রমণ আগের তুলনায় অনেকটা বেড়েছে।

দ্য গার্ডিয়ান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ট্র্যাকিং এপের মাধ্যমে সংগৃহীত করোনার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সবচেয়ে ঝুঁকিতে থাকা ১০টি দেশকে শনাক্ত করেছে। মহামারি মোকাবিলায় নেয়া পদক্ষেপে শিথিলতার ভিত্তিতে দেশগুলোর স্কোরও নির্ধারণ করা হয়েছে।

দ্য গার্ডিয়ানের তালিকায় শীর্ষে থাকা ইউরোপের দেশ জার্মানিতে গত সপ্তাহের তুলনায় সংক্রমণ বেড়েছে ৩৬ দশমিক ৭ শতাংশ। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন এক লাখ ৯১ হাজার ৪৪৯ জনে দাঁড়িয়েছে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বের সর্বাধিক ২৩ লাখ ৪৭ হাজার ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন রেকর্ড এক লাখ ২৪ হাজারের বেশি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।