মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

দোহাজারী-ঘুনদুম প্রকল্প: ভূমি অধিগ্রহণ নিয়ে বৈঠক আজ

শেয়ার করুন

দোহাজারী থেকে কক্সবাজার হয়ে মিয়ানমারের সীমান্ত গুনদুম পর্যন্ত ১২৮ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন।

বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসক, বন ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকা কমলাপুর স্টেশন থেকে তূর্ণা এক্সপ্রেস যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হবেন রেল মন্ত্রণালয়ের সচিব। বুধবার সকাল ৮টায় সিআরবি রেলওয়ে রেস্টহাউসে পৌঁছার কথা রয়েছে। সেখান থেকে ১০টায় বিভাগীয় কমিশনারের অফিসে যাবেন।

বৈঠক শেষে দুপুর ১টায় দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন ডুয়েলগেজ নির্মাণ প্রকল্প সরেজমিন পরিদর্শনে রওয়ানা হবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় টেকনাফে সড়ক ও জনপথ অধিদফতরের রেস্ট হাউসে রাত যাপন করবেন।

দোহাজারী-কক্সবাজার নতুন ডুয়েলগেজ রেল লাইন নির্মাণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মফিজুর রহমান বাংলানিউজকে বলেন, দোহাজারী-কক্সবাজার নতুন ডুয়েলগেজ রেল লাইন নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসবেন রেল মন্ত্রণালয়ের সচিব। বৈঠক শেষে প্রকল্পের জমি সরেজমিন পরিদর্শন করবেন।

জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে দোহাজারী-কক্সবাজার-গুনদুম রেলপথ নির্মাণ প্রকল্পটির সম্ভাবতা যাচাই শুরু হয় ২০১৩ সালে। এতে ৩ কোটি টাকা ব্যয়ে কাজ করে কানাডার পরামর্শক প্রতিষ্ঠান ক্যানারেল কোম্পানি।

রেলওয়ের তথ্যমতে, দোহাজারী-কক্সবাজার-গুনদুম প্রকল্পের বাস্তবায়নকাল ছিল ২০১০ সালের জুলাই থেকে ২০১৩ সালের ডিসেম্বর। পরে দুই দফা সময় বাড়িয়ে ২০১৫ সালের জুন পর্যন্ত করা হয়। তবে এখনো প্রকল্পের বাস্তব অগ্রগতি শূন্য শতাংশ। নতুন হিসাবে ২০২০ সালের জুনে রেলপথটি নির্মাণ শেষ হতে পারে।

শেয়ার করুন